তাপমাত্রা বাড়ার ইঙ্গিত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গরম আবহাওয়া। এর থেকে মুক্ত হতে চাই বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে বৃষ্টির পূর্বাভাস নিয়ে তেমন কোনও সুস্পষ্ট বার্তা নেই। কলকাতা সহ জেলার তাপমাত্রা কমে যাওয়ার লক্ষণও নেই । অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে । মার্চ মাসেই গরমের ইঙ্গিত। এপ্রিল মাস না আসতেই গরমের পরিবেশ বাংলায়। আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস,আকাশ মেঘলা হলেও এখনও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । কলকাতার তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বল্প বৃষ্টিপাতের ইঙ্গিত। (ছবি: সংগৃহীত)

