বেঙ্গল হিমালয়ান কার্নিভাল

carnival and north bengal

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পর্যটকদের কাছে বিষয়টি তুলে ধর‍তেই বেঙ্গল হিমালয়ান কার্নিভালের আয়োজন চলেছে। হিমালয়ের অবস্থান শুধু নেপাল নয়,পশ্চিমবঙ্গেও রয়েছে। জয়গাঁও থেকে মেচী পর্যন্ত বিস্তীর্ণ এলাকা হিমালয়ের অবস্থান। ৩ দিন ব্যাপী এই কার্নিভালের সূচনা হয়েছে। কালিম্পংয়ে এই আয়োজন চলেছে। স্থানীয় সূত্রের খবর, রাজ্য পর্যটন দফতর ও হিমালয়ান হসপিট্যালিটি এণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের যৌথ প্রচেষ্টায় এই আয়োজন চলেছে।

স্থানীয় সূত্রে আরও খবর, করোনা আবহ ও লকডাউনের জেরে বিপর্যস্ত হয় পর্যটন ক্ষেত্র। এবার নতুন করে ঘুরে দাঁড়ানোটা রীতিমতো চ্যালেঞ্জ পর্যটন বাণিজ্যকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তরবঙ্গের পাহাড়, তরাই, ডুয়ার্স সহ নানা নতুন ডেস্টিনেশনের খোঁজ দেওয়ার জন্য বেঙ্গল হিমালয়ান কার্নিভালের আয়োজন। এক্ষেত্রে দার্জিলিং, চিড়িয়াখানা, টয়ট্রেন, ডেলো ছাড়াও বিভিন্ন পর্যটনকেন্দ্র রয়েছে উত্তরবঙ্গে। এখানকার সংস্কৃতি,পর্যটকক্ষেত্র ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে মেলবন্ধন ঘটানোর জন্য এই কার্নিভালের আয়োজন । পাশাপাশি উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম শিল্প পর্যটনের নয়া দিশার সন্ধানে চলছে এই আয়োজন। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *