heat and indiaBreaking News Others 

রেকর্ড ভেঙেছে গ্রীষ্মের পরিমাণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তাপমাত্রা ক্রমশ বাড়ছে। উদ্বেগের কথা জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে,ভারতে গ্রীষ্মের সব রেকর্ড ভেঙে গিয়েছে। মার্চ মাসে শেষ ১২২ বছরের ইতিহাস বদলে দিয়েছে গ্রীষ্মের পরিমাণ। এক্ষেত্রে বলা হয়েছে, ভেঙে গিয়েছে ভারতের গড় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি । মৌসম ভবন সূত্রে আরও জানা যায়, ২০১০ সালে মার্চ মাসে গড় দৈনিক তাপমাত্রা ছিল ৩৩.০৯ ডিগ্রি সেলসিয়াস। এবার সেই রেকর্ড ভেঙে গিয়েছে।

১৯০১ সালেও এমন তাপমাত্রার বৃদ্ধি পরিলক্ষিত হয়নি। এই বছর মার্চ মাসের ২০ তারিখে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা রেকর্ড হিসাবে ধরা হয়েছে। মৌসম ভবন সূত্রে এ বিষয়ে আরও উল্লেখ করা হয়, দিল্লি,পঞ্জাব ও রাজস্থান, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় সহ বেশ কিছু রাজ্যে গড় তাপমাত্রা বেড়েছে। তা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment