আইপিএলে ব্যাটিং তাণ্ডব কামিন্সের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইপিএলে কেকেআরের হয়ে প্রথম ম্যাচে নেমেই ব্যাটিং তাণ্ডব দেখাল প্যাট কামিন্স। ১৫ বলে অপরাজিত ৫৬ রান করেছেন তিনি। আইপিএলে ৫ উইকেটে জয়ী হল কেকেআর। ম্যাচ সেরা হয়েছেন কামিন্স। ওই ম্যাচের ফলাফল : মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রান। কলকাতা নাইট রাইডার্স ১৬ ওভারে ৫ উইকেটে ১৬২ রান।

