neet- ugBreaking News Education Health Others 

নিট-ইউজি পরীক্ষা নেওয়া হবে ১৭ জুলাই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডাক্তারির স্নাতক পর্যায়ে ভর্তির জন্য সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বা নিট-ইউজি নেওয়া হবে ১৭ জুলাই। ন্যাশনাল টেস্টিং এজেন্সি অনলাইনে আবেদন করার জন্য পোর্টাল খুলেছে। এক্ষেত্রে জানানো হয়েছে, বিগত বছরের মতো ৩ ঘন্টা সময় নয়,এবার পরীক্ষায় আরও ২০ মিনিট অতিরিক্ত সময় থাকছে। নির্ধারিত ৩ ঘন্টা ২০ মিনিট সময়ে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যার ২০০টি মাল্টিপল চয়েস ভিত্তিক প্রশ্নের উত্তর করতে হবে।

এ বিষয়ে আরও জানানো হয়েছে,ইংরেজি ও হিন্দি ছাড়াও বাংলা সহ মোট ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। এক্ষেত্রে বলা হয়েছে,দেশের ৫৪৩ টি শহরে ও বিদেশের ১৪টি শহরে ১৭ জুলাই পরীক্ষা। ভারতীয় সময় অনুযায়ী,দুপুর ২টো থেকে বিকাল ৫টা ২০মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা।

এনটিএ এবার সমস্ত ক্যাটেগরিতে আবেদনপত্রের ফি ১০০ টাকা বৃদ্ধি করেছে। সাধারণ ক্যাটেগরিতে ১৬০০টাকা, অন্যান্য অনগ্রসর শ্রেণি ও আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য ১৫০০টাকা এবং তফসিলি জাতি,জনজাতি,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য আবেদনপত্রের ফি করা হয়েছে ৯০০টাকা। এ বিষয়ে উল্লেখ করা হয়েছে,আগামী ৭মে বারোটা পর্যন্ত ফি জমা করা যাবে।

Related posts

Leave a Comment