৩০ জুন শুরু “অমরনাথ যাত্রা”

amarnath and temple

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৩০ জুন থেকে শুরু হচ্ছে কাশ্মীরের অমরনাথ মন্দিরের বার্ষিক তীর্থযাত্রা। ১১ এপ্রিল থেকে অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন ভক্তরা। উল্লেখ করা যায়, দক্ষিণ কাশ্মীরের অমরনাথ মন্দিরের বার্ষিক তীর্থযাত্রা “অমরনাথ যাত্রা”। হিমালয়ের ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দির। ৪৩ দিনের এই পবিত্র তীর্থযাত্রা যাবতীয় করোনা বিধি-নিষেধ মেনেই সংগঠিত হয়ে থাকে । সেখানকার ঐতিহ্য মেনে এ বছর ১১ আগস্ট রাখিবন্ধনের দিন ওই যাত্রা শেষ হবে। শ্রী অমরনাথজি মন্দির বোর্ড সূত্রে একথা জানানো হয়েছে।

করোনা মহামারীর কারণে ২ বছর স্থগিত ছিল অমরনাথ যাত্রা। অমরনাথ মন্দির বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছর তীর্থযাত্রার আয়োজন করা হচ্ছে ৩০ জুন থেকে ১১ অগাস্ট পর্যন্ত। এ বিষয়ে আরও জানানো হয়েছে, তীর্থযাত্রীদের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন দেওয়া হবে। এক্ষেত্রে যাত্রার সময় তীর্থযাত্রীদের গতিবিধি নজরে রাখতে মন্দির বোর্ডকে সাহায্য করবে। পাশাপাশি টাট্টু ঘোড়ায় করে যাঁরা তীর্থযাত্রীদের ভ্রমণ করিয়ে থাকেন, তাঁদের জন্য বীমার মেয়াদ ১ বছর বৃদ্ধি করা হয়েছে। আবার তীর্থযাত্রীদের বীমাও ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা পর্যন্ত করা হল।
(ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *