amarnath and temple

৩০ জুন শুরু “অমরনাথ যাত্রা”

৩০ জুন থেকে শুরু হচ্ছে কাশ্মীরের অমরনাথ মন্দিরের বার্ষিক তীর্থযাত্রা। ১১ এপ্রিল থেকে অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন ভক্তরা। উল্লেখ করা যায়, দক্ষিণ কাশ্মীরের অমরনাথ মন্দিরের বার্ষিক তীর্থযাত্রা “অমরনাথ যাত্রা”। হিমালয়ের ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দির। ৪৩ দিনের এই পবিত্র তীর্থযাত্রা যাবতীয় করোনা বিধি-নিষেধ মেনেই সংগঠিত হয়ে থাকে । সেখানকার ঐতিহ্য মেনে এ বছর ১১ আগস্ট রাখিবন্ধনের দিন ওই যাত্রা শেষ হবে। শ্রী অমরনাথজি মন্দির বোর্ড সূত্রে একথা জানানো হয়েছে।

Read More