গোষ্ঠ পালের প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১৯৭৬ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন গোষ্ঠ পাল। তিনি ছিলেন একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড়। ছোটবেলা থেকেই তাঁর ফুটবলের প্রতি ভালোবাসা ছিল। ১৯০৭ সালে মাত্র ১১ বছর বয়সে তিনি কলকাতার কুমারটুলি ক্লাবে যোগদান করেন। এরপর ১৯১২ সালে কলকাতার ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবে যোগদান করেন। এরপরের বছরই তিনি প্রথম মোহনবাগানের হয়ে খেলেন। দীর্ঘ ২৩ বছর তিনি মোহনবাগান টিমে খেলেন। ১৯২১ সাল থেকে টানা ৫বছর গোষ্ঠ পাল ছিলেন মোহনবাগানের অধিনায়ক। ফুটবল খেলার পাশাপাশি তিনি হকি, ক্রিকেট ও টেনিসও খেলতেন। ১৯৬২ সালে ভারত সরকার দ্বারা পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। গোষ্ঠ পাল ছিলেন প্রথম ফুটবল খেলোয়াড় যিনি পদ্মশ্রী উপাধি পেয়েছিলেন।

