শ্রীনগরের ডাল লেকে বিশেষ কর্মসূচি

Dal Lake-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডাল লেক বাঁচাতে পদক্ষেপ। শ্রীনগরের ডাল লেক সাফাইয়ে উদ্যোগী হল স্থানীয় প্রশাসন। ডাল লেককে বাঁচানোর জন্য বিশেষ এই কর্মসূচির সূচনা হল। সূত্রের খবর, প্রশাসনের কর্মীদের সঙ্গে একযোগে স্থানীয় বাসিন্দারা ডাল লেকে জমা আবর্জনা সাফাইয়ের কাজ করলেন। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উপস্থিত ছিলেন। এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া, গত কয়েক মাসে ৮০ লক্ষেরও বেশি পর্যটক কাশ্মীরে এসেছেন। ডাল লেক ও নাগিন লেকের সংরক্ষণ ও উন্নয়নে ৩৭৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *