চিন্তা বাড়ছে সোনার ব্যবসায়ীদের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়ছে সোনার দর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে বিশ্ব অর্থনীতি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থার মধ্যে টানা বেড়ে চলেছে সোনার দাম। উল্লেখ করা যায়, গত ৫ এপ্রিল জিএসটি ছাড়া ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা ছিল ৫২,১০০ টাকা। বর্তমানে তার দর দাঁড়িয়েছে ৫৪,৩০০ টাকা। দু-সপ্তাহের মধ্যেই বৃদ্ধি ২২০০ টাকা। এরফলে গয়নার ক্রেতা-সহ চিন্তা বেড়ে চলেছে সোনার ব্যবসায়ীদেরও। বাজার মহল আশঙ্কা করছে, শীঘ্রই তৈরি হবে দামের নতুন রেকর্ড। এ বিষয়ে আরও জানানো হয়েছে, করোনা আবহের প্রথম ঢেউয়ের মধ্যে ২০২০ সালের ৭ আগস্ট ৫৬,৯৬০ টাকা দর এখনও সর্বাধিক।

