বিশ্ব অর্থনীতি নিয়ে আশঙ্কা : নেমে গেল সূচক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অর্থনীতি ঘিরে আশঙ্কা তৈরি হওয়াতে নামল সূচক। সূত্রের খবর, একদিকে চতুর্থ ত্রৈমাসিকে সংস্থাগুলির আশানুরূপ আর্থিক ফল না-হওয়া। অন্যদিকে ভারত তথা বিশ্ব অর্থনীতি নিয়ে আশঙ্কা বেড়েছে। এই দুইয়ে মিলে সপ্তাহের প্রথম লেনদেনের দিনেই পড়ে গেল শেয়ার বাজার। এ বিষয়ে আরও জানা যায়, সেনসেক্স ১১৭২.১৯ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ৫৭,১৬৬.৭৪ অঙ্কে। এই অবস্থায় মুছে গিয়েছে লগ্নিকারীদের ২.৫৮ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, টানা ৪ দিনের পতনে সূচকটি খুইয়েছে ২২৮০.৪৪ পয়েন্ট। আবার নিফটি ৩০২ পয়েন্ট পড়ে থেমেছে ১৭,১৭৩.৬৫ অঙ্কে।

