ICDS Staff-1Others 

অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাচুইটি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কেরা গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী বলে ঘোষণা করল সুপ্রিমকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অজয় রাস্তোগী ও বিচারপতি অভয় এস ওকা এ বিষয়ে জানিয়েছেন, ১৯৭২ সালের গ্র্যাচুইটি আইনের অধীনে পড়েন আইসিডিএস প্রকল্পে নিয়োজিত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কেরা। এ বিষয়ে আরও বলা হয়েছে, কেন্দ্রের অর্থে এই আইসিডিএস প্রকল্প চালায় রাজ্য সরকারগুলি। উল্লেখ করা যায়, গুজরাট হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের সংগঠনকে আবেদন করার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালতের বিচারপতিরা এক্ষেত্রে জানিয়েছে, আইসিডিএস কোনও শিল্প-কারখানা নয়। সেখানকার কর্মীরা ১৯৭২ সালের আইন অনুযায়ী সরকারি কর্মচারি, সেক্ষেত্রে তাঁদের গ্র্যাচুইটি প্রাপ্য।

Related posts

Leave a Comment