জেলায় সামাজিক সুরক্ষা প্রকল্পের প্রচার

Nabanna

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্য সরকারের প্রতিটি সামাজিক সুরক্ষা প্রকল্পকে প্রচার করতে হবে। রাজ্য সরকারের প্রকল্পগুলিকে সব জেলায় প্রদর্শনী করে দেখাতে হবে। প্রশাসনিক সূত্রের খবর, ৫ মে থেকে ২০ মে পর্যন্ত প্রতিটি জেলায় একটি করে মূল প্রদর্শন আয়োজন করতে হবে। পুরসভা ও ব্লকগুলিকে রাজ্য সরকারের প্রতিটি সামাজিক সুরক্ষা প্রকল্পকে প্রচার করতে হবে। এ বিষয়ে আরও জানানো হয়েছে, ২০১১ সালে তৃণমূল সরকার প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে যে সমস্ত প্রকল্প রাজ্যে চালু হয়েছে সেই সব প্রকল্পকে প্রচার করতে হবে। উল্লেখ করা যায়, এই সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের অর্থসচিব বৈঠক করেছেন প্রতিটি জেলাশাসকদের সঙ্গে। ওই বৈঠকেই এমনই নির্দেশের কথা জানানো হয়েছে।

নবান্ন সূত্রে আরও জানানো হয়েছে, রাজ্য সরকারের সাফল্য তুলে ধরতে হবে গ্রাম পঞ্চায়েত স্তরে। এক্ষেত্রে রাজ্য সরকারের মাধ্যমে কী কী পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে তা তুলে ধরতে হবে। রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচিগুলি যাতে সাধারণ মানুষের নজরে পড়ে, তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করতে হবে। প্রকল্পের জন্য বিশেষ ট্যাগ লাইনও দেওয়া হবে। সেই ট্যাগ লাইন মেনে কাট আউট তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *