মেঘমুক্ত কাঞ্চনজঙ্ঘার উঁকি : খুশি ভ্ৰমণ পিপাসুরা

kanchanjongha

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পর্যটকের ভিড় উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গে ভ্ৰমণ পিপাসুদের আনাগোনা বেড়েছে। চিরাচরিত কাঞ্চনজঙ্ঘার উঁকি। মেঘমুক্ত আকাশ। রোদের দেখা মিলেছে। পর্যটকদের ভিড় দার্জিলিংয়েও। সেখানকার আবহাওয়া এখন বেশ ভাল বলে জানানো হয়েছে। স্থানীয় সূত্রের খবর, একনাগাড়ে বৃষ্টির পর আজ সকাল থেকেই ঝলমল করছে রোদ ।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যখন বৃষ্টি ও কালবৈশাখীর ইঙ্গিত। সেই সময় বিপরীত চিত্র উত্তরবঙ্গে। সকাল হতেই মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। বেশ কয়েকদিন পর মেঘ আর কুয়াশার চাদর সরিয়ে উঁকি মারল শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। ঘুম ভাঙতেই কালিম্পংয়ে বেড়াতে আসা পর্যটকরা সেই স্বাদ পেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *