সাগরে “অশনি” সঙ্কেত

cludy and durk weather

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবহাওয়ার বদল হতে শুরু করেছে। ঘূর্ণিঝড়ের সতর্কতার কথা জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী জানিয়েছে,দক্ষিণ আন্দামান সাগরে অবস্থিত ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। “অশনি” সঙ্কেত সাগরে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, নিম্নচাপের শক্তি কতটা বৃদ্ধি পাবে এবং গতিপথ কোন দিকে যাবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে চিন্তা বাড়তে শুরু করেছে রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা বাড়ছে। রাজ্যে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *