KPOthers 

কলকাতা পুলিশের রাত্রিকালীন নিরাপত্তায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাত্রিকালীন নিরাপত্তার কথা ভেবেই কলকাতা পুলিশের বিশেষ উদ্যোগ। এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে,এমনটাই জানা যায়। সূত্রের খবর,রাতের ডিউটিতে এবার থেকে সার্জেন্টরাও পাবেন সাইড আর্মস। রাতের শহরে নিরাপত্তার বিষয় নিয়ে আরও সতর্কতা বজায় রাখতে চলেছে লালবাজার।

এক্ষেত্রে জানানো হয়েছে,রাত্রিকালীন সময়ে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট এবার থেকে ডিউটি করার সময় সঙ্গে রাখতে পারবেন সাইড আর্মস ও অ্যামিউনিশন। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে এবং তা কার্যকর করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের আরও খবর, রাত্রিকালীন সময়ে পুলিশের সংখ্যা অনেক কমে যায়। এক্ষেত্রে কর্তব্যরত সার্জেন্ট বা সংশ্লিষ্ট অফিসারের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সাইড আর্মস অনেকটাই মনোবল বাড়াবে বলে মনে করছেন পুলিশ মহলের একাংশ।

Related posts

Leave a Comment