চার্লস লিন্ডবার্গ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১৯২৭ সালের আজকের দিনে চার্লস লিন্ডবার্গ টানা ৩৩ ঘন্টা ৩০ মিনিট বিমান চালিয়ে আটলান্টিক মহাসাগর পার হয়েছিলেন। তিনি নিউ ইয়র্ক থেকে প্যারিসে পৌঁছান। ”লাকি লিন্ডি” এবং ”দ্য লোন ঈগল ডাক” নামে তিনি পরিচিত ছিলেন। ১৯২৮ সালের ২১ মে তারখি হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট কুলিজ তাঁকে ”মেডেল অব অনার” সম্মানে ভূষিত করেন। অন্যদিকে ১৯৩২ সালের ২১ মে অ্যামেলিয়া ইয়ারহার্ট লিন্ডবার্গের মতো একাই বিমান চালিয়ে আটলান্টিক পার করেন। তিনিই প্রথম মহিলা যিনি এই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন।

