আজকের আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি দেখা দিতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গের একাধিক জেলাতেও নামার আশঙ্কা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এক্ষেত্রে আরও বলা হয়েছে,৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। (ছবি: সংগৃহীত)

