আজ আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বেই সতর্কবার্তা জারি করা হয়েছে। কলকাতা-সহ রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা থাকবে। বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কার কথা বলা হয়েছে। প্রবল বৃষ্টি কোচবিহার ও আলিপুরদুয়ার সহ কয়েকটি জেলায়। তবে দক্ষিণবঙ্গে ভারী বর্ষার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। এখনই একটানা বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

