মাইকেল জ্যাকসনের প্রয়াণ দিবস

michael jackson

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজ ২৫ জুন। ২০০৯ সালের আজকের দিনে প্রয়াত হয়েছিলেন মাইকেল জ্যাকসন। তাঁর পুরো নাম মাইকেল জোসেফ জ্যাকসন। তিনি ছিলেন একজন মার্কিন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, গান লেখক, অভিনেতা ও সমাজসেবক। ১৯৬৩ সালে মাত্র ৫ বছর বয়সে তিনি সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। মাইকেলের গাওয়া ৫টি অ্যালবাম বিশ্বের সর্বাধিক বিক্রিত রেকর্ডের মধ্যে রয়েছে। সেগুলি হল- ১৯৭৯ সালে অফ দ্য ওয়াল, ১৯৮২ সালে থ্রিলার, ১৯৮৭ সালে ব্যাড, ১৯৯১ সালে ডেঞ্জারাস ও ১৯৯৫ সালে হিস্টোরি। এছাড়াও মাইকেল জ্যাকসনকে পপ সঙ্গীতের রাজা বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *