weather 28 juneBreaking News Others 

আজকের আবহাওয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবারও পরিবর্তন আবহাওয়ার। অতি বৃষ্টিতে ভাসতে থাকা উত্তরবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রের খবর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার,উত্তর দিনাজপুর সহ জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ৷ পাশাপাশি বার্তা দেওয়া হয়েছে ঝোড়ো হাওয়ার। সতর্ক ও সাবধানে থাকার পরামর্শও দেওয়া হয়েছে ৷ অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। কলকাতা সহ তৎসংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির খবর নেই। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া ও আকাশ মেঘলা হতে পারে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment