july and pujaOthers 

জেনে নিন: ব্রত ও পুজো-পাঠের মাস জুলাই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইংরেজি বছরের সপ্তম মাস জুলাই। এই মাসটির বিশেষ গুরুত্ব রয়েছে। রয়েছে নানাবিধ পূজা-পাঠ ও অনুষ্ঠান। এই মাসের সূচনায় রয়েছে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ৷ পাশাপাশি পণ্ডিত ও শাস্ত্র বিশারদরা বলছেন, ভগবান শিবের খুবই প্রিয় মাস এটি ৷ জুলাই মাসটি ধার্মিক গতিবিধিতে সম্পূর্ণ ৷ এই মাসের যে বিশেষ গুরুত্ব রয়েছে তা উল্লেখ করা হয়েছে। একনজর দেখে নেওয়া যাক জুলাই মাসটির তাৎপর্য। ২০২২ সালের জুলাই মাসে রয়েছে একাধিক ব্রত ও উৎসব।

১ জুলাই- শুক্রবার -জগন্নাথের রথযাত্রা উৎসব শুরু। ৩ জুলাই- রবিবার – বিনায়ক চতুর্থী ব্রত পালন। ৫ জুলাই – মঙ্গলবার -স্কন্দ ষষ্ঠী ব্রত উৎযাপন।
৭ জুলাই- বৃহস্পতিবার- শ্রী দুর্গাষ্টমী ব্রত পালন করা হয়।
১০ জুলাই- রবিবার -দেবশায়নী একাদশী এবং চাতুর্মাসের শুরু পর্ব।
১১ জুলাই- সোমবার- সোম প্রদোষ ব্রত ও জয়া পার্বতী ব্রত পালন করা হয়ে থাকে। ১৩ জুলাই -বুধবার -গুরু পূর্ণিমা পালন করা হয়। পাশাপাশি আষাঢ় পূর্ণিমা এবং ব্যাস জয়ন্তী পালিত হয়। ১৪ জুলাই -বৃহস্পতিবার – বাংলা শ্রাবণ মাসের শুরু। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ আরম্ভ হয়। ১৬ জুলাই- শনিবার- গজানন সঙ্কটী চতুর্থী ও কর্কট সংক্রান্তি পালিত হয়।

১৮ জুলাই- সোমবার- প্রথম শ্রাবণ সোমবার ব্রত পালিত হয়ে থাকে।
১৯ জুলাই- মঙ্গলবার -প্রথম মঙ্গলা গৌরী ব্রত পালন করা হয়।
২৪ জুলাই -রবিবার- কামিকা একাদশী পালন। ২৫ জুলাই- সোমবার- সোম প্রদোষ ব্রত এবং দ্বিতীয় শ্রাবণ সোমবার ব্রত পালিত হয়।
২৬ জুলাই -মঙ্গলবার- মাসিক শিবরাত্রি ও দ্বিতীয় মঙ্গলা গৌরী ব্রত পালিত হয়ে থাকে। ২৮ জুলাই -বৃহস্পতিবার-শ্রাবণ অমাবস্যা ও স্নান দান অমাবস্যা পালন করা হয়।

২৯ জুলাই -শুক্রবার – শ্রাবণ মাসের শুক্ল পক্ষ শুরু হয়।
৩১ জুলাই- রবিবার-হরিয়ালি তীজ পালিত হয়।
শ্রাবণের সোমবার ব্রত এবং মঙ্গলা গৌরী ব্রতের বিশেষ তাৎপর্য রয়েছে। এক্ষেত্রে শাস্ত্রীয় পণ্ডিতরা বলছেন,শ্রাবণের সোমবার ব্রত যাঁরা পালন করেন তাঁদের মনোস্কামনা পূর্ণ হয়ে থাকে। জুলাই মাসের বেশ কিছু দিনের গুরুত্ব অপরিসীম। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment