নাট্যকার অমৃতলাল বসুর প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নাট্যকার ও নাট্য অভিনেতা অমৃতলাল বসু আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। ১৯২৯ সালের ২ জুলাই তাঁর প্রয়াণ দিবস। তিনি পরিচিত ছিলেন রসরাজ নামে। তাঁর রচিত উল্লেখযোগ্য বহু নাটক রয়েছে। “বিবাহ বিভ্রাট” ও “হরিশ্চন্দ্র” খুবই জনপ্রিয় হয়। তাঁর রচিত গ্রন্থ সংখ্যা ৪০টির মতো। তার মধ্যে বেশিরভাগ নাটকের বই। এই নাট্যকারের প্রয়াণ দিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

