sharmili ahmed diedBreaking News Others 

প্রবীণ অভিনেত্রী শর্মিলী আহমেদের প্রয়াণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রবীণ অভিনেত্রী শর্মিলী আহমেদ প্রয়াত হলেন। মঞ্চ,টেলিভিশন নাটক ও চলচ্চিত্র জগতের গুণী শিল্পী ছিলেন তিনি। তাঁর আসল নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে তাঁর জন্ম। রাজশাহী পিএন গার্লস হাইস্কুল থেকে এসএসসি করেছিলেন ১৯৬৪ সালে। এরপর চলচ্চিত্রে তাঁর অভিনয় জীবনের শুরু হয়। রাজশাহী বেতারেও তিনি কাজ করেছেন।

“আলিঙ্গন”, “আর্বিভাব” সহ একাধিক সিনেমাতে তিনি কাজ করেছেন। এছাড়া মঞ্চ, টিভি ও সিনেমায় নানা চরিত্রে তাঁকে অনবদ্য অভিনয়ে দেখা গিয়েছে। প্রায় ১৫০ চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রায় ৪০০ নাটকে তাঁর প্রাণবন্ত অভিনয় দেখা গিয়েছে। শর্মিলী বাংলা সিনেমা ও টেলিভিশনে অভিনয় করেছেন দীর্ঘকাল ধরে। সিনেমা ও নাটকে মায়ের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন তিনি। বহু দর্শকের মনে আজও তা দাগ কেটে রয়েছে।

তাঁর প্রয়াণের খবরে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। সিনেমা ও নাট্যজগৎ তাঁদের সবার প্রিয় ‘আম্মা’কে হারিয়ে শোকস্তব্ধ। নিজ বাড়িতেই প্রয়াত হয়েছেন এই গুণী অভিনেত্রী। বনানীতে শর্মিলী আহমেদকে সমাহিত করা হবে বলে জানা যায়।

Related posts

Leave a Comment