কমনওয়েলথ গেমসে সোনা সাক্ষীর

sakshi and gold

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবারের কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন সাক্ষী মালিক। মেয়েদের ৬২ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কেলসি বার্নসের বিরুদ্ধে জয় পান তিনি। গোল্ড মেডেল বাউটে সাক্ষী কানাডার অ্যানা গডিনেজ গঞ্জালেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন । এই প্রথম কমনওয়েলথ গেমসে বিরাট সাফল্য পেলেন সাক্ষী। উল্লেখ করা যায়, ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ৫৮ কেজি বিভাগে রুপো জয়ী হন সাক্ষী। ২০১৮ সালে গোল্ড কোস্টের ৬২ কেজি বিভাগে ব্রোঞ্জ জয়ী হয়েছেন। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *