indiaSports World 

কমনওয়েলথ গেমস : ভারতের সাফল্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতকে আরও দুটি সোনা এনে দিলেন নিখাত জারিন ও অমিত পাঙ্খাল। গতকাল ৩টি সোনা জয়ী হয়েছেন ভারতীয় বক্সাররা। সোনা জয়ীর তালিকায় অমিত পাঙ্খাল,নীতু ঘনগাস ও নিখাত জারিন।

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে স্কোয়াশ সিঙ্গলসে ভারতকে প্রথম এনে দিয়েছেন সৌরভ ঘোষাল। মিক্সড ডাবলসে দীপিকা পালিক্কের সঙ্গে জুটিতে দ্বিতীয় ব্রোঞ্জ জয়ী হল ভারত।

পাশাপাশি টেবল টেনিসে ভারতকে সোনা এনে দিলেন শরৎ কমল ও সৃজা আকুলার জুটি। তাঁরা পরাজিত করেছেন মালয়েশিয়ার জাভেন চুং ও কারেন লাইনকে। ফলাফল ১১-৪,৯-১১ ও ১১-৫ ও১১-৬।

আথলেটিক্সে নতুন নজির গড়ল ভারত। ট্রিপল জাম্পে সোনা ও রুপো এল ভারতের। প্রথম ও দ্বিতীয় স্থানে শেষ করলেন এল্টস পল ও কেরলের আবদুল্লা আবুবাকের। ট্রিপল জাম্প ছাড়াও মহিলাদের জাভলিন ইভেন্টে পদক এল। অনু রানী ব্রোঞ্জ পেলেন।

এছাড়া পুরুষদের ১০ হাজার মিটার হাঁটায় ব্রোঞ্জ পদক পেলেন সন্দীপ কুমার। সময় নিয়েছেন ৩৮: ৪৯.২১ সেকেন্ড। কমনওয়েলথ গেমসে মহিলাদের হকিতে নিউজিল্যান্ডকে পেনাল্টি শুটআউটে ব্রোঞ্জ জিতল ভারতীয় দল।

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার কমনওয়েলথ গেমসে সোনা জয়ের সুযোগ থাকলেও ভারতের মহিলা ক্রিকেট দল সেই সুযোগ হাতছাড়া করল। মাত্র ৯ রানে পরাজিত হল ভারতের মেয়েরা। রুপো পেল ভারত। কমনওয়েলথ গেমসে ফাইনালে পিভি সিন্ধু। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment