krishna and lagnaBreaking News Others 

জন্মাষ্টমীর শুভ লগ্ন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মতিথি। ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। পণ্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, এ বছর গতকাল বৃহস্পতিবার থেকে রাত ৯টা ২১ মিনিট থেকে শুরু করে শুক্রবার রাত ১০ টা ৫৯ মিনিট পর্যন্ত শ্রীকৃষ্ণপুজোর শুভক্ষণ। জন্মাষ্টমীর পুন্যলগ্নের অন্যতম অংশ হচ্ছে শ্রীকৃষ্ণের ভোগপ্রসাদ ৷ ভক্তি ভরে ভোগ নিবেদন করা হয়। এই পুজোর আয়োজনে প্রসাদে চিনি রাখাও শুভ বলে মনে করা হয় ৷ শ্রীকৃষ্ণের আশীর্বাদে মনুষ্য জীবন পরিপূর্ণ হয়ে উঠবে বলে পণ্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞরা মনে করেন ৷

Related posts

Leave a Comment