আবহাওয়া সংবাদ

sky

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রের খবর, কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। বিকেলে বা রাতের দিকে কয়েক পশলা বৃষ্টির ইঙ্গিত। শনিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। তবে বেড়ে যাবে তাপমাত্রা। জলীয় বাষ্প বেশী থাকায় গরমের অস্বস্তিও বাড়বে বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *