কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্ত-দর্শনার্থী সমাগম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কৌশিকী অমাবস্যা ঘিরে তারাপীঠে উৎসবের মেজাজ। অতিমারির কারণে বিধি-নিষেধ থাকায় পুণ্যার্থীরা এই তিথিতে তারাপীঠে যেতে পারেননি ৷ তারাপীঠ সূত্রের খবর, এ বছর পূর্বের মতোই ভক্ত সমাগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ করা যায়,তন্ত্রসাধনা ও শাক্তসাধকদের কাছে কৌশিকী অমাবস্যার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। ভাদ্র মাসের অমাবস্যা বলে এটিকে ভাদ্রপদ অমাবস্যাও বলা হয়ে থাকে ৷
তারাপীঠ সূত্রে আরও জানা যায়, এই তিথিতে লক্ষাধিক ভক্ত-দর্শনার্থী সমাগম হয় ৷ পঞ্জিকা ও তন্ত্রসাধনা এবং শাক্তসাধকদের মতে,এ বছর ২৬ আগস্ট শুক্রবার দুপুর ১২ টা ১ মিনিট ৩২ সেকেন্ডে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা তিথি ৷ তা উপলক্ষ থাকবে শনিবার দুপুর ১টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ড পর্যন্ত ৷ তারাপীঠে বিশেষ যজ্ঞ ও পুজোর আয়োজন চলবে। (ছবি:সংগৃহীত)

