ভক্তদের তাণ্ডবে থলপতি বিজয়ের গাড়ি ভেঙে চুরমার!

তামিল সুপারস্টার থলপতি বিজয়ের নতুন ছবি ‘GOAT’-এর শুটিংয়ে ভক্তদের তাণ্ডবে তার কোটি টাকার গাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে।

ঘটনাটি ঘটে কেরলে, যেখানে বিজয়ের নতুন ছবির শুটিং চলছে। সূত্র জানাচ্ছে, বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার সময় একদল উন্মাদ ভক্ত বিজয়ের গাড়ির পিছনে ছুটে আসে।

হোটেলে পৌঁছানোর পর ভক্তরা গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে, যার ফলে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে, নিরাপত্তারক্ষীদের সাহায্যে বিজয় গাড়ি থেকে বেরিয়ে যেতে সক্ষম হন।

এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
শুধু অভিনয়ই নয়, বিজয় থলপতি এখন রাজনীতিতেও পা রেখেছেন। তিনি ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *