দার্জিলিঙে বিয়ে সারতে চলেছেন রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়? জল্পনা তুঙ্গে!

কুয়াশাচ্ছন্ন দার্জিলিংয়ে বাগদানের পর এবার বিয়ের আয়োজনে ব্যস্ত অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়। প্রায় এক বছর আগে আংটিবদল করেছিলেন তারা।

সিঙ্গেল মাদার রূপাঞ্জনা ২০১৭ সাল থেকে একাই ছেলে রিয়ানকে বড় করেছেন। অভিনয়ের পাশাপাশি পরিবারের দায়িত্বও সামলান তিনি। রাতুল টলিপাড়ার পরিচিত মুখ। শুটিং ফ্লোরেই তাদের প্রথম আলাপ, তারপর বন্ধুত্ব ও প্রেম।

রূপাঞ্জনা কখনোই তাদের সম্পর্ক লুকোননি, বরং স্পষ্ট করে বলেছেন, তাদের সম্পর্ক পরিণত। রিয়ানও তাদের সম্পর্ক মেনে নিয়েছে। দার্জিলিংয়ে রিয়ানই ছিল বাবা-মায়ের বাগদানের সাক্ষী।

সংবাদমাধ্যমকে রূপাঞ্জনা জানিয়েছেন, ছেলে রিয়ানের কথা মাথায় রেখেই নতুন জীবন শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। রাতুলের সাথে রিয়ানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তারা একে অপরকে ‘চ্যাম্প’ বলে ডাকে। রিয়ান ও রাতুল রুপাঞ্জনাকে ‘ভুটিয়া’ বলে ডাকে। তিনজনে একসাথে থাকলে আর কাউকে লাগে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *