সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। দেশ পত্রিকায়
লেখা দিয়ে তাঁর সাহিত্যে আত্মপ্রকাশ ঘটেছিল। জনপ্রিয় এই সাহিত্যিক সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করেছেন। অজস্র কবিতা,গল্প ও উপন্যাস লিখেছেন জনপ্রিয় এই সাহিত্যিক। “অরণ্যের দিনরাত্রি”,”হঠাৎ নীরার জন্য ” সহ বহু উপন্যাস লিখেছেন তিনি। বাংলা সাহিত্যকে সম্মৃদ্ধ করেছেন সুনীলবাবু। তাঁর জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি।

