দুর্গাপুজোয় নতুন থিম ভাবনা : অভিনবত্ব ঐতিহ্য মেনে পুজো
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেবী দুর্গার আগমনী বার্তা। প্রকৃতি সেজে উঠছে নররূপে। বাঙালির শারদোৎসব দরজায়। মণ্ডপে মণ্ডপে জোরদার প্রস্তুতি। মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। আকাশের খামখেয়ালিপনার মধ্যেই প্রতিমা শিল্পীরা দিন-রাত কাজ করে চলেছেন। রাজ্যের বিভিন্ন জেলায় বাংলার সমৃদ্ধ সংস্কৃতিকে উপস্থাপন করার তাগিদ চলেছে। প্রাচীন ঐতিহ্যবাহী পুজোর পাশাপাশি থিমের রমরমা পুজোর আয়োজন ঘিরে তৎপরতা চলছে।
দুর্গাপুজোয় এ বছরেরও নতুন নতুন থিম ভাবনা নিয়ে কাজ চলছে। ঐতিহ্য রক্ষায় দিবারাত্র কাজ করছেন সুদক্ষ শিল্পীরা। প্রতি বছর নতুন থিম ধরে দুর্গাপুজোর অভিনবত্ব বজায় থাকে। পুজোয় একের পর এক নতুন থিম উপস্থাপিত করে একাধিক পুজোর আয়োজকরা দেশে ও বিদেশে সমাদর পান। ঐতিহ্য বাঁচিয়ে পুজোর থিমের প্রদর্শন। একদিকে মঙ্গলাচার। অন্যদিকে বাঙালিয়ানার আমেজ। বাঙালির চিরকালের উৎসবে মাতোয়ারা হবে মানুষ। (ছবি: সংগৃহীত)

