মুম্বাই ইন্ডিয়ান্স দলের নতুন কোচ বাউচার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রোহিতদের নতুন কোচ হতে চলেছেন মার্ক বাউচার। আগামী বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের কোচ হচ্ছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্স দলের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। উল্লেখ করা যায়,টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন মার্ক বাউচার। এ বিষয়ে বাউচারের প্রতিক্রিয়া,” আইপিএলে কোচ হিসেবে নতুন এক অভিজ্ঞতা হবে।”

