“সিত্রাঙ” প্রভাব কাটতেই শীতের আমেজ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গতকাল বাংলাদেশের বরিশালের ভোলার কাছে “সিত্রাঙ” আছড়ে পড়ে। এই ঝড়ের নামকরণ করে তাইল্যান্ড। ওই মুহূর্তে প্রায় ৯০ কিলোমিটারের কাছাকাছি বেগে ঝড় প্রবাহিত হয়। পরে তা কিছুটা বাড়ে। ঝড়ের কেন্দ্রস্থল স্থলভাগে পৌঁছাতে গভীর রাত হয়। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা,উত্তর ২৪ পরগনা দুই মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় একনাগাড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া প্রবাহিত হয়েছে।
প্রশাসনিক খবর অনুযায়ী, এই বিপর্যয় মোকাবিলায় ৪৬১ টি আশ্রয় শিবির খোলা হয়। রাজ্যে কালীপুজো ও দীপাবলির আনন্দে বিঘ্ন ঘটিয়েছে। ঝড়-বৃষ্টির প্রভাব কাটতেই উত্তুরে হাওয়ার প্রভাব দেখা গিয়েছে। তাপমাত্রা অনেক নেমে গিয়েছে। শীতের হালকা আমেজ মিলছে। আজ যথারীতি রোদের ঝলক। সকালের পর থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে। (ছবি: সংগৃহীত)

