শিয়ালদহ উড়ালপুলে দু’দিনের যান চলাচল বন্ধ

Sealdah flyover

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শিয়ালদহ উড়ালপুলে আজ থেকে দু’দিনের জন্য যান চলাচল বন্ধ থাকবে। সূত্রের খবর, শিয়ালদহ থেকে হাওড়াগামী ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলবে। সেই কারণে আজ শুক্রবার রাত ১২টা থেকে সোমবার সকাল ছ’টা পর্যন্ত শিয়ালদহ ফ্লাইওভারের মূল অংশে যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই ফ্লাইওভারে চলাচল করা বাসগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেবে কলকাতা ট্রাফিক পুলিশ।
সূত্রের আরও খবর, শনি-রবিবার ছুটির দিন হওয়ায় তেমন যানজটের আশঙ্কা থাকছে না। সোমবার সকাল ছ’টা নাগাদ ফের ফ্লাইওভার খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *