আজ আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কলকাতা সহ জেলাগুলিতে ভোরের দিকে শীতের আমেজ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ও রোদের ঝলকানি। আবহাওয়া দফতর সূত্রের খবর, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পারদ ক্রমশ চড়বে বলে জানানো হয়েছে।
অক্টোবর মাসেই ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল পারদ। পাশাপাশি রাতের দিকে শীতের অনুভূতি থাকছে ৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও বলা হয়েছে,কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস ৷৪ ডিগ্রি নেমে গেল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৷(ছবি: সংগৃহীত)

