g-20 summit and modiBreaking News Others World 

জি-২০ সম্মেলন : পরবর্তী সভাপতিত্বের দায়িত্বে ভারত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জি-২০ সম্মেলনের পরবর্তী সভাপতিত্বের দায়িত্বে ভারত। এই দায়িত্বে বেছে নেওয়া হল ভারতকে ।ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত হয়েছে জি-২০ ভুক্ত দেশগুলির সম্মেলন ৷ উল্লেখ করা যায়, জি-২০ সম্মেলনে আলোচনা পর্বে ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনক ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলোচনা করতে দেখা গিয়েছে ৷ ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন ৷ এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী বিশ্বে বিশেষ বার্তা পৌঁছে দিতে পেরেছেন।

মোদি ও সুনক সাক্ষাৎ পর্বের পর পরই খবর পাওয়া যায়, ভারতের ৩ হাজার বাসিন্দাকে ইংল্যান্ডে কাজ করার জন্য ভিসা প্রদানের অনুমতি দিয়েছেন ব্রিটেন প্রধানমন্ত্রী ৷ ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বলা হয়, ভারত প্রথম দেশ যে নতুন ভিসা নীতিতে উপকৃত হবে ৷ ব্রিটেন প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়, “ইউকে-ইন্ডিয়া ইয়ং প্রফেশনাল স্কিম” চূড়ান্ত হয়েছে ৷ এই সুযোগের অধীনে আসতে চলেছেন মোট ৩ হাজার জন। ১৮ থেকে ৩০ বছর বয়সী ভারতীয়কে আগামী ২ বছরের জন্য ব্রিটেনে কাজ করার অনুমতি দেওয়া হবে বলেও জানানো হয়েছে ৷ (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment