গুজরাটে অটুট গেরুয়া ঝড়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভা নির্বাচনে অব্যাহত গেরুয়া ঝড়। ২০২৪সালের লোকসভা নির্বাচনের আগে স্বস্তিতে ভারতীয় জনতা পার্টি। গুজরাট বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যাচ্ছে মোদি হাওয়া অটুট রয়েছে। আড়াই দশকেরও বেশি সময় পরও মোদি-শাহের রাজ্যে গেরুয়া শিবিরের জয়-জয়কার। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪৮ আসনে এগিয়ে বিজেপি। বেশ কয়েক কদম পিছিয়ে কংগ্রেস। মাত্র২০ টি আসনে এগিয়ে জাতীয় কংগ্রেস। অন্যদিকে এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৯ টি আসনে এগিয়ে। অন্যান্যরা ৫টি আসনে এগিয়ে রয়েছে। (ছবি: সংগৃহীত)

