প্রতি ১৫ দিন অন্তত একদিন করে খোলা হবে গ্রন্থাগার

Rural Library

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এখন থেকে প্রতি ২ সপ্তাহে একদিন করে খুলবে লাইব্রেরি। তবে পাঠকদের প্রবেশ নিষেধ। সূত্রের খবর, সরকারি ও সরকারি সাহায্যে চলা লাইব্রেরিগুলি এবার থেকে প্রতি ১৫ দিন অন্তত একদিন করে খোলা হবে। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে সরকারিভাবে। খোলা হলেও পাঠকরা এখনই প্রবেশ করতে পারবেন না। সূত্রের আরও খবর, গ্রন্থাগার দপ্তরের অধিকর্তার জারি করা ওই নির্দেশিকায় আরও জানানো হয়েছে, পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি জীবাণুনাশক স্প্রে করার জন্যই মাসে ২ দিন গ্রন্থাগার খোলা হবে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লাইব্রেরি খোলা হবে না। উল্লেখ্য, ৫ মাসেরও বেশি এক টানা বন্ধ থাকায় লাইব্রেরিগুলি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ছে। পরিষ্কার ও জীবাণুনাশক স্প্রে করার পর শীঘ্রই তা পাঠকদের জন্য খুলে দেওয়ার বিষয়টি জনসাধারণের লাইব্রেরি ও কর্মী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *