যুবভারতীতে ডার্বি ম্যাচ : মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : বাঙালির সেই চিরকালের ফুটবল। সেই চিরকালের চেনা দল পরস্পর মুখোমুখি। এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। আজ যুবভারতীতে আইএসএলে ডার্বির বড় ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা। একদিকে নিভে যাওয়া মশাল জ্বালানোর সংকল্প। অন্যদিকে খেতাব জয়ের লক্ষ্যে মোহনবাগান।
ফুটবল বিশ্লেষকরা বলছেন,এই ম্যাচে অনেকটাই অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। কার্ড সমস্যার কারণে ডার্বি থেকে ছিটকে যান ব্রেন্ডন হ্যামিল। আবার কলকাতা ডার্বিতে খেলতে পারবেন না হুগো বুমোস এবং কার্ল ম্যাক হিউ। দুজনেই চোট নিয়ে বাইরে। বেশ চাপে সবুজ মেরুন শিবির । এই মুহূর্তে আইএসএলের পয়েন্ট টেবিলে দশম স্থানে ইস্টবেঙ্গল।
তবে তিন বিদেশি স্লাভকো, গায়গো ও পেত্রাতসের দিকে তাকিয়ে মোহনবাগান। ডার্বি জিতলে পারলে মোহনবাগানের কাছে সুযোগ থাকছে বেঙ্গালুরুকে টপকে তৃতীয় স্থানে উঠে আসা এবং ঘরের মাঠে প্লে-অফ নিশ্চিত করার। হারলেও সেই সুযোগ থাকছে এক্ষেত্রে পরের ম্যাচে কেরলকে হারতেই হবে।
অন্যদিকে ডার্বিতে মোহনবাগানের নৌকা ডোবানোর লক্ষ্যে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। উল্লেখ করা যায়,শেষ সাক্ষাতে ২-০ফলাফলে জয়ী হয় মোহনবাগান। এবার হারাতে মরিয়া ইস্টবেঙ্গল। সম্প্রতি মুম্বই সিটি এফসিকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে এসেছে লাল-হলুদ শিবির। ফলে অনেকটাই আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল। (ছবি: সংগৃহীত)

