দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেন চালু হতে চলেছে

Non-Subarban Passenger

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রায় ৮ মাস বন্ধ থাকার পর লোকাল ট্রেনের পরিষেবা চালু হয়েছিল ১১ নভেম্বর। এবার রাজ্যের মধ্যে অপেক্ষাকৃত দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেনও চালু হতে চলেছে। আগামী ২ ডিসেম্বর থেকে কিছু প্যাসেঞ্জার ট্রেন দিয়ে শুরু হবে এই পরিষেবা। রাজ্য সরকার ও রেলের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, লোকাল ট্রেন পরিষেবা চালুর পর বেশ কিছুদিন ধরেই বিভিন্ন জেলার বাসিন্দারা দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা ফেরানোর দাবি জানাচ্ছিলেন। বৈঠকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী, পরিবহণসচিব রাজেশ সিনহা সহ একাধিক শীর্ষ পুলিশকর্তা এবং পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের অফিসাররা উপস্থিত ছিলেন। বৈঠকে স্থির হয়, শহরতলির ট্রেন পরিষেবার মতোই দূরপাল্লার পরিষেবাতেও মাস্ক এবং শারীরিক দূরত্ব-বিধি মেনে চলা আবশ্যিক হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *