eden gardensBreaking News Others Sports 

শনিবারের ইডেন : প্লে অফ ভাগ্য

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: আগামী ২০মে ইডেনে লিগে শেষ ম্যাচ খেলতে চলেছে কেকেআর। প্লে অফ ভাগ্য নিয়ে যদি-কিন্তু রয়েই গিয়েছে। শেষ ম্যাচে লখনৌকে হারালেই চলবে না। অন্য টিমের দিকেও তাকিয়ে থাকতে হবে নাইটদের। শেষ ম্যাচে খেলতে পারেন চার্লস। উল্লেখ্য, আইপিএলে এ বছর টুর্নামেন্টে ওপেনিং জুটি নিয়ে সমস্যায় কলকাতা। ওপেনিং জুটি বদল করেও কোনও লাভ হয়নি। জেসন রয়ের সঙ্গে জুটিতে ওপেন করতে দেখা যেতে পারে জনসন চার্লসকে। আগামী শনিবারের ইডেনের দিকে তাকিয়ে থাকবেন কেকেআর সমর্থকরা। আইপিএল টেবিলে এই মুহূর্তে তিন নম্বরে লখনৌ। সাত নম্বরে কেকেআর। গুজরাট টাইটানস এক নম্বরে। চেন্নাই সুপার কিংস দুই নম্বরে। মুম্বাই ইন্ডিয়ান্স চার নম্বরে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঁচ নম্বরে। রাজস্থান রয়্যালস ছয় নম্বরে। পাঞ্জাব কিংস আট নম্বরে। সানরাইজার্স হায়দরাবাদ নয় নম্বরে। দিল্লি ক্যাপিটালস ১০ নম্বরে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment