আজ আবহাওয়া
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: তাপপ্রবাহের আবহ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।(ছবি: সংগৃহীত)

