ডুরান্ড কাপ ফাইনাল ঘিরে কড়া পদক্ষেপ

durand cup

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: আগামীকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ফাইনাল। ম্যাচ ঘিরে কড়া পদক্ষেপ নিয়েছে বিধান নগর পুলিশ কমিশনারেট। আজ এক সাংবাদিক সম্মেলন করে ডিসিডিডি বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন, আগামীকাল ডুরান্ড কাপে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে হতে চলেছে। এটাকে ডার্বিও বলা যেতে পারে। এই ম্যাচ দেখতে মোট ৬২ হাজার ৫০০ জন দর্শক উপস্থিত থাকবেন মাঠে । আগামীকাল খেলার নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণের জন্য প্রায় ৩ হাজার ৫০০ জন পুলিশ কর্মী থাকবেন। এদের মধ্যে প্রায় ২২ এসপি এবং অডিশনাল এসপি রাঙ্কের অফিসার থাকবেন। এছাড়া ৩৫ জন এসিপি রাঙ্কের অফিসার থাকবেন । পাশাপাশি সাদা পোশাকের পুলিশ থাকবেন। টিকিট ব্ল্যাক রুখতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মোহনবাগানের যে সব দর্শকরা আসবেন তাঁরা ৩,৪ ও ৫ নম্বর গেট দিয়ে ঢুকবেন। বেলেঘাটা দিয়ে ঢুকে আমূল আইল্যান্ড এ এসে তাঁরা গাড়ি মিশ্রা আইল্যান্ড এবং ক্যানাল সাইডে পার্কিং করবেন। ইস্টবেঙ্গলের সমর্থক যাঁরা আসবেন তাঁরা ১, ২ এবং ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন । ইস্টবেঙ্গল সমর্থকরা আসবেন কাঁদাপাড়া থেকে আমূল আইল্যান্ড। গাড়ি নিয়ে আসলে সেটি পার্কিং করবে আইএ মার্কেটের আশেপাশে। নিরাপত্তা সুনিশ্চিত করতে তিনটে লেবেলে চেকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে । ম্যাচ শুরু হবে চারটের সময়। দর্শকদের প্রবেশের জন্য দুটোর মধ্যে গেট খুলে দেওয়া হবে। বেশ কিছু জিনিস দর্শকদের আনতে নিষেধ করা হচ্ছে। সেগুলো হল- ব্যানার,পোস্টার,বাজি ও দেশলাই। শুধু মোবাইল ও পার্স নিয়ে প্রবেশ করা যাবে। ছাতা নিয়েও প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা রয়েছে জলের বোতলের ক্ষেত্রেও। নির্দেশিকা থাকার পরও যদি কারও কাছ থেকে বাজি পাওয়া যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মিউজিকাল ইন্সট্রুমেন্ট নিয়েও মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *