প্রত্যেকদিন সকালে উঠে দেখি আমায় নিয়ে কোনো না কোনো কারণে ট্রোলিং হচ্ছে! আক্ষেপ সৌমিতৃষার

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু, “মিঠাই” চরিত্রের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তারপর থেকে তার কেরিয়ারের গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী।

সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং-এর শিকার হওয়া তারকা জীবনের অবিচ্ছেদ্য অংশ। সৌমিতৃষাও এর ব্যতিক্রম নন। তবে তিনি এসব নিয়ে খুব বেশি মাথা ঘামান না। তার মতে, কেউ ভালো বললে, তার সাথে খারাপ কথাও গ্রহন করতে হবে।

সৌমিতৃষা চান মানুষ তার নাম মনে রাখুক। ঘুম থেকে উঠে যখন নিজের নাম শুনতে পান, তখনই তার ভালো লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *