“ওপেনহাইমার” অস্কার সেরা
অস্কার সেরা “ওপেনহাইমার” । ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ৭টি বিভাগে সেরার সম্মান পেল “ওপেনহাইমার” । সেরা অভিনেতা হিসেবে কিলিয়ান মার্ফির প্রথম মনোনয়ন। পাশাপাশি রবার্ট ডাউনি জুনিয়রও প্রথমবার অস্কার পেলেন। তিনি পেলেন সেরা সহ অভিনেতার সম্মান। এডিটিং বিভাগেও সেরা “ওপেনহাইমার”। নজর কাড়ল “পুওর থিংস” । এমা স্টোন পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। “লা লা ল্যান্ড”-এর পর দ্বিতীয়বার অস্কার পেলেন তিনি।

