শ্রীরামকৃষ্ণের জন্মতিথি : সত্যের পথই শিক্ষা

ramkrishna

আজ শ্রীরামকৃষ্ণের ১৮৯ তম জন্মতিথি। আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাই। সাধন পথে থেকে সারাজীবন তিনি সাধারণ জীবন-যাপন করে মানুষের সেবা করে
গিয়েছেন । তাঁর আদর্শ ও শিক্ষাই ছিল সত্যের পথ। মনের ভিতর ও বাইরে তিনি এক ও আন্তরিক ছিলেন। সত্যের সাধনে তাঁর জীবন চলা মানুষকে অন্য দিশা দেখিয়েছে। উনিশ শতকের নবজাগরণে যুক্ত বাংলার ব্যক্তিত্বরাও তাঁর কাছে উপদেশ গ্রহণে আসতেন। শ্রীরামকৃষ্ণের বলা সব কথাই আজ বাণী হয়ে মানুষের মুখে মুখে ঘোরে। নিজের ইষ্ট,নিজের মত-পথই শ্রেষ্ঠ বলে প্রমাণ করেছেন তিনি । শ্রীরামকৃষ্ণের বাণীতে উপদেশ হিসেবে আমরা জানতে পারি,”সত্য কথা বলার সময় খুব নম্র এবং একাগ্র হওয়া উচিত কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যায়।” সত্য হিসেবে সাধনলব্ধ জ্ঞান সহজ ও স্পষ্ট ভাষায় তিনি তুলে ধরেছেন সাধারণ মানুষের মধ্যে। সংসার জগতে পা রেখেও ঈশ্বর সাধনা করা সম্ভব,সেকথাও তিনি উল্লেখ করেছেন। তাঁর কথায়,”এক হাতে ঈশ্বরকে ধরে থেকে আর এক হাতে সংসার করতে। মাঝে মাঝে নির্জনবাস,আর সংসারের কাজ শেষ হলে দু-হাতে ঈশ্বরকে ধরা,এই হল পন্থা।”…..জন্মতিথিতে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *