Politics 

লোকসভা নির্বাচনী পর্বের একঝলক

আর্থিক স্পর্শকাতর পশ্চিমবঙ্গের ৬টি লোকসভা কেন্দ্র,এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। সেই সব লোকসভা কেন্দ্রগুলি হল-দার্জিলিং,মালদা উত্তর,মালদা দক্ষিণ,আসানসোল,বনগাঁ ও উত্তর কলকাতা। এই কেন্দ্রগুলিতে কড়া নজরদারি থাকবে বলে জানানো হয়েছে। নজরদারির জন্য ইনকাম ট্যাক্স,
জিএসটি,ইডি সহ মোট ২২টি এজেন্সিকে আসরে নামানো হয়েছে বলে খবর।

পরিবেশপ্রেমীরা নিবার্চনের সময় গাছের গায়ে রাজনৈতিক হোর্ডিং-ব্যানার প্রভৃতি টাঙানোর জন্য অনেক সময় গাছে পেরেক পোঁতা হয়ে থাকে। এরফলে গাছের যাতে ক্ষতি না হয় তা নিশ্চিত করতে হবে। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্যসচিব ও রাজ্যপালকে মেল করে আর্জি জানিয়েছে একটি সংগঠন।

৩ কেন্দ্রে ২৩৫ কেন্দ্রীয় বাহিনী। এ রাজ্যে প্রথম দফার তিন আসনের নির্বাচনের জন্য ২৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবেন তিনজন পর্যবেক্ষক। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ৩ আসনে ভোট গ্রহণ পর্ব। কেন্দ্রগুলি হল – কোচবিহার (এসসি),জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার(এসসি )। আজ প্রথম দফার ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে খবর।

সাংবাদিকদের পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ। লোকসভা ভোটের সময় কর্মরত সাংবাদিকরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন। সাংবাদিক-চিত্র সাংবাদিকরা কমিশনের স্বীকৃত পরিচয়পত্র নিয়ে ভোটের দিন খবর করতে যেতে পারবেন। পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কমিশন এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

Related posts

Leave a Comment