জগদ্ধাত্রী: নতুন মোড়! স্বয়ম্ভু কি জ্যাসের পাশে দাঁড়াবে?
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”-র নতুন পর্বে চমক! জ্যাস অর্থাৎ জগদ্ধাত্রী গুন্ডাদের মুখোমুখি হলেও তার বস সাধু দা অভিযোগ করেন যে টাকার লোভেই জ্যাস বিপথে চলে গেছে। কিন্তু সত্যি কি তাই? জানতে হলে জি বাংলা-তে নিয়মিত দেখুন জগদ্ধাত্রী।
সম্প্রতি ধারাবাহিকের একটি প্রোমোতে দেখা যাচ্ছে, মুখার্জি পরিবার দোল খেলায় মগ্ন। হঠাৎ, জগদ্ধাত্রীকে লক্ষ্য করে গুলি চালানো হয়!
জ্যাস আসলে তার বস সাধুদের সাথে ষড়যন্ত্র করে নিজেকে সাসপেন্ড করে রেখেছে। সকলের চোখ এড়িয়ে বৈদেহী মুখার্জি যেখানে লুকিয়ে আছে সেখান থেকে বেরিয়ে আসার জন্যই এটি জ্যাসের ‘প্ল্যান’।

